ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

2026-05-24T14:01:13+00:00
2026-05-24T14:01:13+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
শিশু নির্যাতন-হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ২:০১ পিএম 
সাম্প্রতিক সময়ে ঢাকা ও নাটোরসহ দেশব্যাপী শিশু রামিসা, লামিয়া ও আছিয়া হত্যা, নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘জেগে ওঠো বাংলাদেশ-রুখে দাঁড়ানোর এখনই সময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৪ মে) বেলা ১২টার সময় শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। সু-শাসনের জন্য নাগরিক (সুজন), সম্মিলিত নারী সমাজসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত বক্তারা দেশের সামগ্রিক শিশু নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য দেন সু-শাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি এবং ‘সংগ্রামি বাংলা’র প্রকাশক ও সম্পাদক আব্দুল লতিফ, সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মো. নাজমুল ইসলাম, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল এবং সাংস্কৃতিক কর্মী রেজওয়ানুল হক রিজুসহ আরও অনেকে।

বক্তারা সম্প্রতি রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে খুন হওয়া শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানাসহ দেশের সকল শিশু হত্যাকারী ও নির্যাতনকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক ফাঁসি নিশ্চিত করতে হবে।’

একই সাথে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে জরুরি ও কঠোর ব্যবস্থা গ্রহণের জোর আহ্বান জানান বক্তারা।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]