হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-06-01T17:30:32+00:00
2026-06-01T17:30:32+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:৩০ পিএম 
হবিগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। ওই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল নাকি অন্য কোনো ঘটনার শিকার হয়েছিল, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

নিহত নদী দাস (১৬) আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর গ্রামের অজিত দাসের মেয়ে। তিনি বানিয়াচং উপজেলার মশাকলি গ্রামে তার দাদু নারায়ন দাসের বাড়িতে থেকে লেখাপড়া করতেন। এ বছর তিনি রত্না উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, নদী দাসের সঙ্গে সুনারু গ্রামের আইনজীবী সহকারী জীবন দাসের প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার তারা হবিগঞ্জের ইসকন মন্দিরে বিয়ে করতে গেলে মেয়েটির বয়স কম হওয়ায় তাদের ফিরিয়ে দেওয়া হয়। পরদিন রোববারও তারা হবিগঞ্জ শহরে আসেন।

পরিবারের দাবি, রোববার সকালে পরিবারের অগোচরে জীবন দাস নদীকে বাড়ি থেকে নিয়ে যান। পরে রাত ৮টার দিকে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে নেওয়ার সময় তার নাক ও মুখে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল ইসলাম সরকার জানান, প্রাথমিকভাবে কিছু আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ বা অন্য কোনো অভিযোগের বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে।

এদিকে নদীর ছোট ভাই অরিন দাস পুলিশকে জানিয়েছে, তার বোন মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনের স্ক্রিনও ভাঙা ছিল বলে জানা গেছে।

ওসি শেখ নাজমুল হক বলেন, “এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]