নওগাঁ তুলসী গঙ্গা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে ও নিরাপদ সড়ক ও যানজট মুক্ত শহরের দাবিতে মুক্তির মোড়ে এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
বুধবার (৩ জুন) সকাল সাড়ে এগারোটায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড আলীমুর রেজা রানা, মাদক বিরোধী ও সামাজিক আন্দোলনের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সহ সাংগঠনিক মোঃ রাজা চৌধুরী, দেওয়ান মাহবুব হাসান সোহাগসহ আরও অনেকে।
বক্তারা বলেন, পরিবহনের অসতর্কতা কারণে এই দুর্ঘটনায় ২৪ বছরের একটি যুবককে প্রাণ হারাতে হলো নওগাঁর তাজের মোড়ের ঢাকা বাস স্ট্যান্ড শহরের বাইরে হস্তান্ত করা ও নওগাঁর যানজটমুক্ত সড়কের ব্যবস্থা করে মানুষের নিরাপদ সড়কের দাবি করেন।
প্রতিনিধি/আরএইচ