নাটোর প্রতিনিধি

সারাদেশ

2026-06-04T13:29:52+00:00
2026-06-04T13:29:52+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ফুচকা ব্যবসায়ী আটক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:২৯ পিএম 
নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মদনহাট পূর্ব পাড়া এলাকায় ৫ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৪৫)। তিনি স্থানীয় মো. আব্বাস আলীর ছেলে এবং পেশায় একজন ফুচকার দোকানদার।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় মদনহাট প্রাইমারি স্কুলের ছাত্রী এবং তার বাবা পেশায় একজন দিনমজুর।বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে শিশুটি তার নানির সাথে মাঠ থেকে ঘাস কাটতে যায়। সে সময় নির্জন স্থানে পেয়ে অভিযুক্ত শরিফুল ইসলাম শিশুটিকে পাশবিক নির্যাতন করে।

ঘটনার পর শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।

এদিকে গতকাল (বুধবার) বিকেলে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শরিফুলের বাড়ি ঘেরাও করে তাকে টেনেহিঁচড়ে বের করে আনে এবং গণপিটুনি দেয়। খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত শরিফুল ইসলামকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে আসামিকে পুলিশ হেফাজতে নিয়েছি তদন্ত সাপেক্ষে আসামির সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]