নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

2026-06-05T16:30:17+00:00
2026-06-05T16:30:17+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, গ্রেপ্তার ১
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৪:৩০ পিএম 
নরসিংদীর মাধবদীতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ ও ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মাধবদী থানা-পুলিশ মাহবুব নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত মোশাররফ হোসেন নামের আরেক যুবক এখনো পলাতক রয়েছেন।

গত বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মাধবদী উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- পৌলানপুর গ্রামের মৃত মোতালেব মেম্বারের ছেলে মোশাররফ হোসেন (৩০) ও একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে মাহবুব।

ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি টেক্সটাইল মিলের শ্রমিক। তাঁর অভিযোগ, বুধবার রাতে চৈতাব এলাকার ওই টেক্সটাইল মিলে কাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। পথে পৌলানপুর গ্রামে পৌঁছালে মোশাররফ ও মাহবুব তাঁকে জোরপূর্বক তুলে মাহবুবের বাড়িতে নিয়ে যান। সেখানে একটি কক্ষে আটকে রেখে তাঁর ওপর যৌন নির্যাতন চালানো হয়। নির্যাতনকারীরা পুরো ঘটনার ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ২ হাজার টাকাও হাতিয়ে নেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর রাত থেকেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছিল। পরে বাধ্য হয়ে টাকা দিয়ে তাঁরা মেয়েকে উদ্ধার করেন এবং রাতেই মাধবদী থানায় বিষয়টি জানান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মোশাররফ ও মাহবুবের নাম উল্লেখ করে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অনুসন্ধানে নামে এবং গতকাল সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবকে গ্রেপ্তার করে। মামলার অপর আসামি মোশাররফকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]