কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-06-05T16:44:09+00:00
2026-06-05T16:44:47+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
১ বছর পর জাহাঙ্গীর হত্যার রহস্য উদ্ঘাটন, দম্পতি গ্রেপ্তার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৪:৪৪ পিএম  আপডেট: ০৫.০৬.২০২৬ ৪:৪৪ পিএম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রায় এক বছর আগে সংঘটিত চাঞ্চল্যকর ও সূত্রবিহীন (ক্লু-লেস) জাহাঙ্গীর মিয়া হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অনৈতিক সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁরা ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার বেলা ১১টায় পিবিআই কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ইউনিট ইনচার্জ) মো. আব্দুল্লাহ আল মাসুদ।

পিবিআই জানায়, কুলিয়ারচর উপজেলার বড়খারচর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মিয়া (৪২) গত বছরের ২ জুলাই সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন বিকেলে বড়খারচর মধ্যপাড়ার একটি নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা দিলুয়ারা বেগম বাদী হয়ে কুলিয়ারচর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি প্রথমে থানা-পুলিশ তদন্ত করলেও দীর্ঘ দুই মাসেও হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি। পরবর্তীতে পিবিআই কিশোরগঞ্জ জেলা স্বপ্রণোদিত হয়ে মামলার তদন্তভার গ্রহণ করে।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদের তত্ত্বাবধানে এবং এসআই মাহবুব আলমের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে।

তদন্তের সূত্র ধরে গত ১ জুন কুলিয়ারচরের বড়খারচর এলাকা থেকে হুসনা খাতুন (৪৫) এবং গতকাল বৃহস্পতিবার (৪ জুন) কিশোরগঞ্জ শহরের বড়পুল এলাকা থেকে তাঁর স্বামী শহীদ মিয়াকে (৪৮) গ্রেপ্তার করা হয়। পরে আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

জবানবন্দি ও তদন্তের বরাত দিয়ে পিবিআই জানায়, নিহত জাহাঙ্গীর মিয়ার সঙ্গে হুসনা খাতুনের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনার রাতে তাঁরা স্থানীয় একটি নেপিয়ার ঘাসের ক্ষেতে দেখা করেন। এ সময় হুসনার স্বামী শহীদ মিয়া সেখানে গিয়ে তাঁদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এতে চরম ক্ষিপ্ত হয়ে শহীদ মিয়া সঙ্গে থাকা ছুরি দিয়ে জাহাঙ্গীর মিয়াকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেন।

সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও অনৈতিক সম্পর্কের জেরে আইন নিজের হাতে তুলে নিয়ে একজনকে হত্যা করা অত্যন্ত জঘন্য অপরাধ। পিবিআই ঘটনাটির সব তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে। আদালতে শক্তিশালী প্রমাণ উপস্থাপনের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। 

এই মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]