আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-06-07T16:59:32+00:00
2026-06-07T16:59:32+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়
সিএনএনকে ইরানি নেতার উপদেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৪:৫৯ পিএম 
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো শান্তিচুক্তি নির্ভর করছে জব্দ করা ইরানের ২ হাজার ৪০০ কোটি ডলারের সম্পদ ছেড়ে দিতে ট্রাম্প প্রশাসন রাজি হয় কি না, তার ওপর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজাই শুক্রবার (৫ জুন) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করলে তারা ‘একটি অন্ধকার গলিতে প্রবেশ করবে’।

মহসেন রেজাই বলেন, ‘আলোচনায় অচলাবস্থা চলছে। এ অচলাবস্থা ট্রাম্পকেই ভাঙতে হবে। বল এখন ট্রাম্পের কোর্টে।’ 

তেহরানে দেওয়া ওই সাক্ষাৎকারে রেজাই জানান, অন্তর্বর্তী কোনো চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে অবরুদ্ধ তহবিলের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় চায় তেহরান। পরবর্তী ধাপে অবশিষ্ট জব্দ অর্থ ছাড়ের কথা বলেছে তেহরান।

তবে মার্কিন কর্মকর্তারা এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। তাঁদের আশঙ্কা, আগেভাগে অর্থ ছাড় করলে ইরানের ওপর চাপ প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হারিয়ে যাবে। 

অন্যদিকে ট্রাম্প বারবার বলে আসছেন, নতুন কোনো চুক্তি হলে তা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির চেয়ে অনেক বেশি কঠোর ও কার্যকর হতে হবে। একই সঙ্গে তিনি এমন কোনো পদক্ষেপ এড়িয়ে চলতে চান, যা ইরানের কাছে বিপুল অর্থ হস্তান্তরের মতো দেখায়।

রেজাই বলেন, জব্দ অর্থ মুক্ত করা হলে দুই দেশের মধ্যে আস্থা তৈরির নতুন সুযোগ সৃষ্টি হবে। তাঁর ভাষায়, এটি এমন একটি পরীক্ষা যেখানে যুক্তরাষ্ট্রকে উত্তীর্ণ হতে হবে। তিনি বলেন, ‘এটি আমাদের নিজেদের অর্থ, যুক্তরাষ্ট্রের নয়।’

নতুন সংঘাতের হুঁশিয়ারি

রেজাই দাবি করেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান সংঘাতকে পারস্য উপসাগরের বাইরেও ছড়িয়ে দিতে পারে। সে ক্ষেত্রে হরমুজ প্রণালি, ভারত মহাসাগর, বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও ভূমধ্যসাগর পর্যন্ত সামরিক অভিযান বিস্তৃত হতে পারে। 

তিনি বলেন, এর আগে যেসব মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সেগুলোর বাইরে আরও বিভিন্ন ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে। তবে তাঁর মতে, নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা আপাতত কম।

হরমুজ প্রণালি নিয়ে অবস্থান

হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্ব শুধু ইরান ও ওমানের বলে দাবি করেন রেজাই। তিনি বলেন, যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এ পথ দিয়ে পরিবহন হতো। জাহাজ চলাচলের জন্য সম্ভাব্য ফি আদায়ের বিষয়ে তিনি বলেন, এটি কোনো ‘টোল’ নয়; বরং প্রণালির রক্ষণাবেক্ষণ ব্যয়ের অংশ।

ট্রাম্প-মোজতবা বৈঠকের সম্ভাবনা নেই

মোজতবা খামেনির স্বাস্থ্য ও দেশের নীতি-নির্ধারণে তাঁর বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে রেজাই কোনো মন্তব্য করেননি। তবে ট্রাম্পের সঙ্গে মোজতবার সম্ভাব্য বৈঠকের বিষয়টি তিনি সরাসরি নাকচ করে দেন। রেজাই বলেন, ‘এমন কিছু ঘটবে না। আমরা এখনো আলোচনার প্রাথমিক পর্যায়ে আছি। ট্রাম্পই আলোচনাকে অচলাবস্থার মধ্যে নিয়ে গেছেন।’

সম্প্রতি ট্রাম্প বলেছিলেন, খামেনির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছে বলে মনে হয় এবং তাঁর সঙ্গে বৈঠকের সুযোগ হলে তিনি তা সম্মানের বলে মনে করবেন।

দেশবার্তা/একে




সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]