মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-06-08T14:02:22+00:00
2026-06-08T16:14:50+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মানিকগঞ্জে চুরির অভিযোগে পিটুনিতে একজনের মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ২:০২ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ৪:১৪ পিএম
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে রাজীব (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

সোমবার ভোরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রাজীব ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের ফুলবারের ছেলে। 

স্থানীয়দের দাবি, নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে।

সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, চুরির ঘটনাকে কেন্দ্র করে এই পিটুনির ঘটনা ঘটেছে।’

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে জিয়ানগর গ্রামের মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। রাজীব ওই ঘরের টিনশেডের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন। এ সময় তার আরও চার থেকে পাঁচজন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করছিলেন। 

একপর্যায়ে হাকিম আলীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে রাজীব বাইরে থাকা সহযোগীদের কাছে পৌঁছে দেন বলে স্থানীয়রা দাবি করেন।

মালামাল নেওয়ার পর গৃহকর্তা হাকিম আলী বিষয়টি টের পেয়ে রাজীবকে বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং গৃহকর্তা হাকিম আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে চুরির বিষয়টি টের পেয়ে এলাকাবাসী চারদিক থেকে এসে রাজীবকে হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আলামিন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরেই একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের ঘটনাটি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]