মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-06-08T14:38:20+00:00
2026-06-08T14:38:20+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মানিকগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ২:৩৮ পিএম 
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে মো. রাজিব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজনদের সঙ্গে ধস্তাধস্তির সময় আহত হন বাড়ির মালিক হাকিম আলী (৫০)। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ জুন) দিবাগত রাতে উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল জিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড এলাকার ফুলবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ৭-৮ সদস্যের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে জিয়ানগর এলাকার হাকিম আলীর বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির উত্তর পাশের একটি জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে গৃহকর্তাকে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় রাজিব নামে ওই ব্যক্তি ঘর থেকে নগদ প্রায় ৪ লাখ টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে অবস্থানরত সহযোগীদের কাছে পৌঁছে দেন। একপর্যায়ে গৃহকর্তা হাকিম আলী সুযোগ বুঝে রাজিবকে আটক করার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় হাকিম আলীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় জনতা রাজিবকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ধস্তাধস্তির সময় গৃহকর্তা হাকিম আলী মাথায় আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এটি ডাকাতি নয়, চুরির ঘটনা। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]