কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

2026-06-08T16:38:36+00:00
2026-06-08T16:38:36+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রাম সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির টহল জোরদার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:৩৮ পিএম 
ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পুশইন জনিত ঘটনার কারণে কুড়িগ্রামের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি (২২)। এরই ধারাবাহিকতায় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি প্রতিটি সীমান্ত বিওপি থেকে নিয়মিত টহল ছাড়াও দিন-রাত কৌশলগত টহল পরিচালনা করছে বিজিবি (২২)- এর সদস্যরা।

সোমবার (৮ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

এতে বলা হয়, অবৈধ পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় ভলেন্টিয়ারদের সমন্বয়ে টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, "উদ্ভূত যেকোনো পরিস্থিতি অত্যন্ত পেশাদারিত্বের সাথে মোকাবিলা করতে বিজিবি প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।"

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]