মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-06-09T14:53:29+00:00
2026-06-09T14:56:04+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
হরিরামপুরে ৯৫ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২:৫৩ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ২:৫৬ পিএম
অভিযুক্ত নারী।
মানিকগঞ্জের হরিরামপুরে ৯৫ বছর বয়সী এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর নিজের মেয়ের বিরুদ্ধে। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজিয়া বেগম মধ্য ধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) তাঁর মেয়ে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনেরা জানান, সকালে ঘরের ভেতরে থাকা একটি বটি দিয়ে রোকেয়া বেগম তাঁর মাকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই রেজিয়া বেগমের মৃত্যু হয়। ঘটনার পর রোকেয়া তাঁর বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান, তাঁর দাদি মারা গেছেন। খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

নিহতের নাতি রাসেল বলেন, তাঁর ফুফু নিজেই তাঁদের ডেকে এনে জানান যে তিনি দাদিকে আঘাত করেছেন এবং পুলিশ ডাকতে বলেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর মেয়ে রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/একে



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]