রংপুর প্রতিনিধি

সারাদেশ

2026-06-10T16:01:38+00:00
2026-06-10T16:01:38+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গৃহবধূ ধর্ষণের অভিযোগে রংপুরে ধর্ষক গ্রেপ্তার
রংপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:০১ পিএম 
রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূকে ধর্ষণের মামলায় হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ২টায় গঙ্গাচড়া উপজেলার ধনতোলা বাজার দক্ষিণ বেতগাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।হাবিবুর দক্ষিণ বেতগাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে।

বিপ্লব কুমার গোস্বামী আরও জানান, গত ১৯ ফেব্রুয়ারি রাতে বাড়িতে এক পেয়ে গৃহবধূর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে হাবিবুর রহমান। এ সময় ওই গৃহবধূ মুখ থেকে হাত সরিয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা হাবিবুরকে আটক করে একটি ঘরে রাখে। বিষয়টি জানাজানি হলে হাবিবুরের পরিবারের সদস্যরা ওই বাড়িতে এসে দরজা ভেঙ্গে হাবিবুরকে নিয়ে যায়।

এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায় মামলা করলে আত্মগোপনে চলে যায় হাবিবুর। ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানকে র‌্যাব গ্রেপ্তার করে।     

গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে হাবিবুরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সব অপরাধ প্রতিরোধে র‌্যাব মাঠে কাজ করছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]