ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল, ঢেউটিন ও অন্যান্য মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা বিতরণ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং তাদের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে চাল, ঢেউটিন ও অন্যান্য মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোই জনসেবার প্রকৃত পরিচয়। অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনতে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিনিধি/আরএইচ