কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-06-14T16:17:37+00:00
2026-06-14T16:17:37+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজন: এমপি মাজহারুল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৪:১৭ পিএম 
নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান ও ‘সড়ক দুর্ঘটনায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) শহরের আলমগীর হোসেন সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নিসচার জেলা সভাপতি মো. ফিরোজ উদ্দীন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক মু. আ. লতিফ, অ্যাডভোকেট নাসিরউদ্দীন ফারুকী, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, আলমগীর হোসেন সিটি অডিটোরিয়ামের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু, সচেতন নাগরিক কমিটির সভাপতি স্বপন কুমার বর্মন, অ্যাডভোকেট হামিদা বেগম এবং নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম এমপি বলেন, কিশোরগঞ্জে যানবাহনের তুলনায় সড়কের পরিমাণ অপ্রতুল হওয়ায় প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার বিভিন্ন উন্নয়ন উদ্যোগ গ্রহণ করেছে। কিশোরগঞ্জকে আধুনিক ও মডেল জেলায় পরিণত করতে পরিকল্পিতভাবে কাজ চলছে।

তিনি আরও বলেন, আঞ্চলিক ও মহাসড়কে ছোট যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন অবৈধ যানবাহনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জেলা পুলিশের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা, দক্ষ চালক তৈরি, পথচারীদের দায়িত্বশীল আচরণ এবং সড়ক ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে নিসচার নবগঠিত জেলা কমিটির সদস্যদের পরিচিতি ও অভিষেক পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়া নিসচার চেয়ারম্যান মহানায়ক ইলিয়াস কাঞ্চনের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]