মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-06-16T14:31:21+00:00
2026-06-16T14:31:21+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মানিকগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:৩১ পিএম 
মানিকগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।

মঙ্গলবার বেলা ১১টায় জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, তারা সমাজের সম্পদ। তাদের বিকাশ ও প্রতিভা প্রকাশের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। খেলাধুলা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল বাতেন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ-জহুরা।

এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উৎসব শেষে বিভিন্ন খেলায় অংশ নেওয়া বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]