পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

2026-06-20T16:44:15+00:00
2026-06-20T16:44:15+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মাদকের বিস্তার রোধে পিরোজপুরে আলোচনা সভা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৪৪ পিএম 
পিরোজপুরে মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে “মাদকের বিস্তার রোধে আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ জুন) পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে এবং জেলা পরিষদের সহযোগিতায় সদর উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, জেলা বিএনপির সদস্যসচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত এবং দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রমুখ। সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক বর্তমানে যুবসমাজ, পরিবার ও সামগ্রিক সমাজব্যবস্থার জন্য এক ভয়াবহ হুমকি হিসেবে দেখা দিয়েছে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তাঁরা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতন প্রতিরোধ গড়ে তোলা জরুরি। একই সঙ্গে মাদক সংশ্লিষ্ট তথ্য প্রশাসনকে দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]