ফরিদপুরের বোয়ালমারী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মোস্তাফিজুর রহমান।
শনিবার (২০ জুন) তিনি নতুন কর্মস্থল বোয়ালমারী থানায় যোগদান করেন। এর আগে তিনি মানিকগঞ্জ জেলার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
মো. মোস্তাফিজুর রহমান ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন।
তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ছয়না গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ ও বেড়ে ওঠেন। তিনি মাদারীপুর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চরমুগুরিয়া কলেজ থেকে এইচএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বোয়ালমারী থানার নতুন ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং থানার আওতাধীন এলাকাকে একটি শান্তিপূর্ণ জনপদে পরিণত করতে সবার সহযোগিতা নিয়ে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
প্রতিনিধি/আরএইচ