বরগুনা প্রতিনিধি

সারাদেশ

2026-06-21T14:18:04+00:00
2026-06-21T14:18:04+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
এবার বরগুনায় প্রায় ১ লাখ ১৯ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ২:১৮ পিএম 
বরগুনার ছয়টি উপজেলা ও একটি পৌরসভায় ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ১৮ হাজার ৬৯৬ শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এ উপলক্ষে রোববার (২১ জুন) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ হলরুমে অবহিতকরণ সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে, বরগুনা জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার।

এ সময় ক্যাম্পেইন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত ও প্রশ্ন তুলে বক্তব্য দেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।

অনুষ্ঠানে সিভিল সার্জন ভিটামিন ‘এ’-এর গুরুত্ব ও ক্যাম্পেইন-সংক্রান্ত একটি স্থিরচিত্রভিত্তিক তথ্যচিত্র উপস্থাপন করেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার এক পৌরসভা ও ছয়টি উপজেলায় মোট ৯৫১টি কেন্দ্রে ৪৫৭ জন স্বাস্থ্যকর্মী এবং ১ হাজার ৪৪৫ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

কেন্দ্রগুলোতে ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া চরাঞ্চল ও দুর্গম এলাকার শিশুদের জন্য বিশেষ ব্যবস্থায় ক্যাপসুল বিতরণের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]