আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

2026-06-22T16:05:10+00:00
2026-06-23T13:35:08+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:০৫ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ১:৩৫ পিএম
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দুই বছরেরও কম সময় ক্ষমতায় থাকার পর তিনি পদত্যাগ করলেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১০ ডাউনিং স্ট্রিটের বাইরে এক আবেগঘন ভাষণে স্টারমার আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমি যে সিদ্ধান্তই নিয়েছি, তা আমার প্রিয় দেশকে অগ্রাধিকার দেওয়ার জন্যই নিয়েছি। এ কারণেই আমি লেবার পার্টির নেতার পদ থেকে পদত্যাগ করবো।’

স্টারমার বলেন, জুলাই মাসে লেবার পার্টির নতুন নেতা বাছাই প্রক্রিয়া শুরু হবে এবং সেপ্টেম্বরে তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন।

স্টারমারের প্রধান প্রতিদ্বন্দ্বী প্রবীণ রাজনীতিবিদ অ্যান্ডি বার্নহ্যাম বৃহস্পতিবারের একটি গুরুত্বপূর্ণ বিশেষ নির্বাচনে জয়লাভের পর সোমবার সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চলেছেন। এই জয়ের ফলে তিনি সংসদে ফিরতে পারবেন এবং দলের নেতার পদে প্রতিদ্বন্দ্বিতা করার পথও পরিষ্কার হয়েছে।

স্টারমার বলেন, এই প্রতিযোগিতা শেষ না হওয়া পর্যন্ত আমি প্রধানমন্ত্রী পদে থাকব এবং ক্ষমতার একটি সুশৃঙ্খল হস্তান্তর নিশ্চিত করতে সাধ্যমতো সবকিছু করব।

একাধিক কেলেঙ্কারি এবং উচ্চ-পর্যায়ের নেতাদের পদত্যাগের কারণে তার ও লেবার পার্টির ওপর চাপ বাড়লেও তিনি কয়েক মাস ধরে এই পদ আঁকড়ে ধরে ছিলেন।

স্টারমার তার পদত্যাগের ভাষণে বলেন, ‘আমি আমার উত্তরসূরিকেও পূর্ণ ও দ্ব্যর্থহীন সমর্থন দেব, এটা জেনে যে তারা এমন একটি ব্রিটেনের উত্তরাধিকারী হবে, যা দুই বছর আগে আমার পাওয়া ব্রিটেনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ন্যায্য।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]