মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-06-23T14:02:38+00:00
2026-06-23T14:02:38+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে মানিকগঞ্জে জব ফেয়ার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:০২ পিএম 
তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার-২০২৬’। 

মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের ড. অমর্ত্য সেন সড়কে গণ কল্যাণ ট্রাস্ট (জিকেটি) ভবন মাঠে এ মেলার আয়োজন করা হয়।

গণ কল্যাণ ট্রাস্ট (জিকেটি) আয়োজিত এ জব ফেয়ারের উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিকেটির উপ-নির্বাহী পরিচালক মাসুম আহমেদ সজী। বক্তব্য দেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) প্রকিউরমেন্ট স্পেশালিস্ট জয়রাম সাহা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহিদুল হক এবং জিকেটির পরিচালক ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন উদয় চৌধুরী।

আয়োজকরা জানান, চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের সম্ভাব্য নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এ জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরির সুযোগ, নিয়োগ প্রক্রিয়া, কর্মক্ষেত্রের চাহিদা ও প্রয়োজনীয় দক্ষতা বিষয়ে তথ্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে টিকে থাকতে হলে তরুণদের দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের বিকল্প নেই। 

তিনি বলেন, শুধু সনদ অর্জন করলেই হবে না, কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের কর্মসংস্থানের পথ সুগম করার পাশাপাশি আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

দিনব্যাপী এ জব ফেয়ারে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও যুব উদ্যোক্তা অংশ নেন। মেলায় ২০টিরও বেশি প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে অংশগ্রহণ করে এবং চাকরির সুযোগসংক্রান্ত তথ্য ও পরামর্শ প্রদান করে।

আয়োজক সূত্রে জানা যায়, গণ কল্যাণ ট্রাস্ট (জিকেটি) বাস্তবায়িত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় এ জব ফেয়ারের আয়োজন করা হয়। 

সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ জেলার তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]