কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-06-24T15:46:53+00:00
2026-06-24T15:46:53+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কিশোরগঞ্জের কটিয়াদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:৪৬ পিএম 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ওয়ালটন প্লাজা’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৪ জুন) কটিয়াদী বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপি এ মেডিকেল ক্যাম্পে ওয়ালটন পণ্যের গ্রাহকসহ স্থানীয় দরিদ্র, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়।

চিকিৎসাসেবায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ও ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান। 

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা কটিয়াদী’র ম্যানেজার রাসেল আহম্মেদ ও পুলেরঘাট ওয়ালটন প্লাজা’র ম্যানেজার আরিফ হোসেন ভূঁইয়াসহ কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ওয়ালটন শুধু পণ্য বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষেরা চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা পেয়ে উপকৃত হয়েছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]