নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

2026-06-24T16:32:47+00:00
2026-06-24T16:32:47+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নরসিংদীতে মৃত ভেবে গুমের চেষ্টা, মাইক্রোবাসচালক আটক
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:৩২ পিএম 
নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল সড়কে মৃত ভেবে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় এক বৃদ্ধকে নির্জন স্থানে ফেলে দিয়ে গুমের চেষ্টার সময় এক মাইক্রোবাসচালককে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (২৪ জুন) সকালে সদর উপজেলার বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে এ ঘটনা ঘটে।

পরে উত্তেজিত জনতা চালককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। আটক চালক মনির হোসেন (৪৫) বরিশালের বানারীপাড়া উপজেলার চিরাপাড়া গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগদি এলাকার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের পাশে একটি মাইক্রোবাস থামিয়ে রক্তাক্ত ও গুরুতর আহত এক বৃদ্ধকে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন চালক। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করেন।

এ সময় বিক্ষুব্ধ জনতা চালককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে হেফাজতে নেয় এবং মুমূর্ষু বৃদ্ধকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মারা যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক মনির হোসেন দাবি করেন, ঢাকার গাবতলী এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে চার থেকে পাঁচজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় ওই বৃদ্ধকে তার গাড়িতে তুলে দেন। তাদের অনুরোধে তিনি বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন। তবে পথে পুলিশের ঝামেলার আশঙ্কায় ভীত হয়ে তিনি নরসিংদীর নির্জন স্থানে বৃদ্ধকে ফেলে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

খবর পেয়ে নরসিংদী জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করে।

নরসিংদী জেলা পিবিআইয়ের পরিদর্শক (ইন্সপেক্টর) শহিদুল ইসলাম বলেন, “নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]