নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

2026-06-24T17:20:55+00:00
2026-06-24T17:20:55+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:২০ পিএম 
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) ভোরে শহরের তরোয়া এলাকায় চট্টগ্রাম-ঢাকাগামী রেললাইনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নরসিংদীর তরোয়া মাজার এলাকায় রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা কাশেম মিয়া জানান, নিহত ব্যক্তি গত দুই থেকে তিন মাস ধরে মাজার এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করতেন। দিনের বেশিরভাগ সময় তিনি ময়লার ভাগাড় থেকে কাগজ, প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন পরিত্যক্ত সামগ্রী সংগ্রহ করতেন। রাতে মাজারের আশপাশেই ঘুমাতেন। এছাড়া প্রায়ই ট্রেন চলাচলের সময় রেললাইনের আশপাশে অবস্থান করতেন।

তিনি বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে আছে।”

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। ধারণা করা হচ্ছে, ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (পিবিআই) অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]