পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

2026-06-28T15:08:20+00:00
2026-06-28T15:08:20+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সংবাদ সম্মেলনে পুরোনো ব্যবসায়ীরা
মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:০৮ পিএম 
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দাবি করা একদল পুরোনো ব্যবসায়ী।

রোববার (২৮ জুন) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা দাবি করেন, ২০১৮ সালে আধুনিক ফিশ মার্কেট নির্মাণের লক্ষ্যে তৎকালীন পৌর কর্তৃপক্ষের আশ্বাসে তারা তাদের পুরোনো দোকান অপসারণ করেন। সে সময় এক বছরের মধ্যে পূর্বের স্থানে অতিরিক্ত অর্থ ছাড়াই দোকান বরাদ্দ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তারা।

ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে নতুন করে দোকান বরাদ্দের ক্ষেত্রে প্রতি বর্গফুটের মূল্য ৬ হাজার থেকে ৬ হাজার ৫০০ টাকা এবং মাসিক প্রতি বর্গফুট ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তাদের দাবি, পার্শ্ববর্তী বরগুনা জেলার অনুরূপ একটি মার্কেটে প্রতি বর্গফুটের মূল্য তুলনামূলকভাবে কম নির্ধারণ করা হয়েছে। ফলে মঠবাড়িয়ার ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে ডিসিআর ও চান্দিনা হোল্ডিংয়ের ভিত্তিতে তারা ব্যবসা পরিচালনা করে এলেও বর্তমান বরাদ্দ প্রক্রিয়ায় এসব বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ব্যবসা বন্ধ থাকায় অনেক ব্যবসায়ী ও তাদের পরিবার আর্থিক সংকটে পড়েছেন বলেও দাবি করেন তারা।

এ সময় ব্যবসায়ীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে পূর্বে ব্যবসা পরিচালনাকারীদের অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ, বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং তাদের অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এর আগে একই দাবিতে ক্ষতিগ্রস্ত দাবি করা ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে মঠবাড়িয়া পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]