নাটোর প্রতিনিধি

সারাদেশ

2026-06-28T15:57:19+00:00
2026-06-28T15:57:19+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নাটোরে রিকশাচালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:৫৭ পিএম 
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকার একটি পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে নাটোর সদর থানা পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার (২৮ জুন) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে স্থানীয়রা পুকুরে একজনকে ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তার মুখ খুলে দেখা যায়, ভেতরে একজন ব্যক্তির মরদেহ রয়েছে। 

স্থানীয়দের মাধ্যমে মরদেহটি নাটোর সদর উপজেলার লেংগুরিয়া মধ্যপাড়ার বাসিন্দা কমল কুমার দাস (৩৭) হিসেবে শনাক্ত করা হয়। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। 

পুলিশ জানায়, শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই কমল কুমার দাস নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত ঘটনা উদঘাটনে নাটোর জেলা পুলিশের একাধিক ইউনিট তদন্ত কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নাটোর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মো মনসুর রহমান জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]