মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

2026-06-28T20:17:09+00:00
2026-06-28T20:17:09+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গুরুতর ৪ জন রাজশাহী মেডিকেলে
মহাদেবপুরে বিআরটিসি বাস উল্টে ১৫ জন আহত
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৮:১৭ পিএম 
নওগাঁর মহাদেবপুরে একটি বিআরটিসির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের শেরপুর দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

জানা গেছে, বগুড়া থেকে ছেড়ে আসা বিআরটিসির যাত্রীবাহী বাসটি সাপাহারের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলের পাশে একটি পুকুর থেকে ট্রাক্টরের মাধ্যমে মাটি বহনের কারণে সড়কে কাদা জমে ছিল। ওই কাদার ওপর দিয়ে দ্রুতগতিতে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত সাপাহার উপজেলার মৃত মনিজের ছেলে আশরাফুল ইসলাম, আব্দুর রহিমের ছেলে বেলাল হোসেন, পত্নীতলা উপজেলার মৃত সানাউল্লাহর ছেলে রেজওয়ান এবং ক্ষিতীশ চন্দ্রের ছেলে বাঁধনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]