কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

2026-06-29T14:52:36+00:00
2026-06-29T14:52:36+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে দুধকুমারের পা‌নি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:৫২ পিএম 
বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের প্রধান নদ-নদীগু‌লোর পানি বৃদ্ধি পে‌য়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টায় পাউবোর তথ্য অনুযায়ী, দুধকুমার নদীর পানি বৃ‌দ্ধি পে‌য়ে পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি সকাল ৯টায় ২৯ দশমিক ৮৩ মিটার রেকর্ড করা হয়েছে। এ পয়েন্টে বিপৎসীমা ২৯ দশমিক ৬০ মিটার। এ সময় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সকাল থে‌কে এ প‌য়ে‌ন্টে ৭ সে‌ন্টি‌মিটার পা‌নি বৃ‌দ্ধি পে‌য়েছে।

দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় দুধকুমার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙ্গা, ছিট পাইকেরছড়া, চর বলদিয়া, নাগেশ্বরী উপজেলার চরবিষ্ণুপুর, বালাবাড়ি, লুছনি, ফান্দর চর এলাকার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। এসব এলাকার ক্ষেত-খামার ডুবে যাচ্ছে। বাড়ির আশেপাশে পানি উঠায় যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে মানুষের। 

ফান্দের চর এলাকার কৃষক আইয়ুব আলী জানান, গতকাল থেকে দ্রুত পানি বাড়ছে দুধকুমার নদীর। এতে এ এলাকার অনেকের ফসলি জমি তলিয়ে গেছে। বন্যা হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। 

অপরদিকে ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানি ২৫ দশমিক ৪৫ মিটার। যা বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচে। তালুক শিমুলবাড়ী পয়েন্টে পানি ৩০ দশমিক ৪৭ মিটার। যা বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচে রয়েছে। কুড়িগ্রামে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পা‌নি উন্নয়ন বোর্ড বল‌ছে, সোমবার সকাল ৬টা থে‌কে ৯টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পা‌নি নুনখাওয়া প‌য়েন্টে ২ সে‌ন্টি‌মিটার, হাতিয়া প‌য়ে‌ন্টে ২ সে‌ন্টি‌মিটার ও চিলমারী প‌য়ে‌ন্টে ১৩ সে‌ন্টি‌মিটার বৃ‌দ্ধি পে‌য়ে বিপৎসীমার নিচ দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে। চিলমারীতে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]