ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

2026-06-29T17:23:41+00:00
2026-06-29T17:23:41+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:২৩ পিএম 
এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। সভায় ২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমইটি) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার সার্বিক প্রস্তুতি, পরীক্ষা পরিচালনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) লুৎফুন নাহার, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার, কৃষিবিদ সহযোগী অধ্যাপক ড. আ. খ. ম. কামাল হাসান এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তারা পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, প্রশ্নপত্রের নিরাপদ সংরক্ষণ ও পরিবহন, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ, কেন্দ্রের আশপাশে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং নকল ও অসদুপায় প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে কোনো ধরনের অনিয়ম, প্রশ্নফাঁসের গুজব কিংবা নকলের সুযোগ বরদাশত করা হবে না। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কঠোর নজরদারি থাকবে এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা বিভাগ এবং জেলা প্রশাসনের সমন্বয়ে সার্বক্ষণিক তদারকি অব্যাহত থাকবে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে অপ্রয়োজনীয় ভিড় ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং বিদ্যুৎসহ প্রয়োজনীয় সেবার নিরবচ্ছিন্ন ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করবে।

একই সঙ্গে অভিভাবক ও শিক্ষার্থীদের গুজবে কান না দিয়ে নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আলোচনায় পরীক্ষার্থীদের জন্য মানসিকভাবে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, একটি নকলমুক্ত ও সুষ্ঠু পরীক্ষা শুধু একজন শিক্ষার্থীর মেধার যথাযথ মূল্যায়নই নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা আরও সুদৃঢ় করে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষা চলাকালে যেকোনো ধরনের অনিয়ম বা অসদুপায় রোধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

সভা শেষে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীর সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানানো হয়। পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]