‎নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-06-29T17:28:33+00:00
2026-06-29T17:28:33+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
জুলাই শহীদ রিয়া গোপের পরিবারকে নাসিকের সহায়তা
‎নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:২৮ পিএম 
‎নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত ছয় বছর বয়সী শিশু রিয়া গোপের পরিবারের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
সোমবার (২৯জুন)  সকাল ১১ টায় নগরী নয়ামাটি এলাকায় রিয়ার বাবা দীপক কুমার গোপ ও মা।বিউটি ঘোষের হাতে নিজ বাসভবনে গিয়ে এ সহায়তার চেক তুলে দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান।
‎এ সময় তিনি বলেন, রিয়ার হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। বর্তমান সরকার দ্রুত, স্বচ্ছ ও ন্যায়ভিত্তিক বিচার নিশ্চিত করতে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, এ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। সাখাওয়াত আরও বলেন, তিনি নিজেও এ মামলার একজন সাক্ষী।

‎২০২৪ বছরের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় শহরের মণ্ডলপাড়া থেকে ২ নম্বর রেলগেট এলাকায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় নয়ামাটিতে নিজ বাসার পাঁচতলার ছাদে খেলতে থাকা রিয়া গোপ গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পরো ২৪ জুলাই তার মৃত্যু হয়।

‎রিয়ার মৃত্যুর প্রায় এক বছর পর, চলতি বছরের ২৯ জুন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। নিহত শিশুটির পরিবার মামলা না করায় পুলিশ নিজ উদ্যোগে মামলাটি করে।

‎সন্তান হারানোর শোক আজও বয়ে বেড়াচ্ছেন রিয়ার বাবা-মা। তাদের ভাষায়, কোনো সহায়তাই তাদের আদরের সন্তানকে ফিরিয়ে দিতে পারবে না; মেয়ের স্মৃতি নিয়েই কাটছে তাদের প্রতিটি দিন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]