বরগুনা প্রতিনিধি

সারাদেশ

2026-06-29T20:52:30+00:00
2026-06-29T20:52:30+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
শিশু বলাৎকারের অভিযোগে বামনায় মাদ্রাসা শিক্ষক কারাগারে
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:৫২ পিএম 
বরগুনার বেতাগী উপজেলায় এক শিশুশিক্ষার্থীকে জোরপূর্বক পায়ুপথে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায়  মুহাসিন হাসান ওরফে আব্দুর রহিম (২৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

আসামি বামনা উপজেলার বামনা সদরে বসবাসকৃত মোঃ মোস্তফা এর ছেলে মুহাসিন হাসান ওরফে আব্দুর রহিম (২৪)। 

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেতাগী উপজেলার ৪ নম্বর মোকামিয়া ইউনিয়নের একটি নূরানী মাদ্রাসার শিক্ষক মহাসিন হাসান ওরফে আব্দুর রহিম ওই একই মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করে। 

ঘটনার পর ভিকটিম বিষয়টি মাদ্রাসার প্রধান শিক্ষককে জানালে তিনি মাদ্রাসার পরিচালককে অবহিত করে ভিকটিমকে তার বাড়িতে পাঠিয়ে দেন। পরে শিশুটির পিতা বিষয়টি মাদ্রাসার পরিচালক ও সেক্রেটারিকে জানালে তারা ঘটনাটি গোপন রাখার অনুরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সূত্র জানায়, অভিযুক্ত মুহাসিন এর আগেও একই মাদ্রাসার আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে লোক লজ্জা ও ভয়ের কারণে তারা বিষয়টি প্রকাশ করেননি। এছাড়া মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আসামি অতীতেও ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে বিভিন্ন মাদ্রাসায় একই ধরনের অপরাধে জড়িত ছিলেন।

সোমবার (২৯ জুন) অভিযুক্ত হাফেজ মুহাসিন হাসান ওরফে আব্দুর রহিম স্বেচ্ছায় বরগুনার বেতাগীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন আবেদনে তিনি দাবি করেন, ষড়যন্ত্রমূলকভাবে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।

মামলার এজাহার, ভিকটিমের জবানবন্দি, আসামিপক্ষের জামিন আবেদন এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে অভিযুক্ত মুহাসিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]