সিলেট অফিস

সারাদেশ

2026-06-30T18:32:13+00:00
2026-06-30T18:32:13+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ প্রবাসীর দাফন সম্পন্ন
সিলেট অফিস
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:৩২ পিএম 
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের শাহানিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার ৫ প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ২টার দিকে স্থানীয় আকুনি মাদ্রাসা মাঠে একসঙ্গে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে অশ্রুসিক্ত নয়নে তাদেরকে দাফন করা হয়।

হৃদয়বিদারক এই জানাজায় অংশ নিতে এবং প্রিয়জনদের শেষবারের মতো একনজর দেখতে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আকুনি মাদ্রাসা মাঠে সমবেত হন। একসঙ্গে পাঁচ প্রবাসীর অকাল মৃত্যুর এই ঘটনায় পুরো কানাইঘাট উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোক ও স্তব্ধতা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

নিহত রেমিট্যান্স যোদ্ধারা হলেন- কানাইঘাটের ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ।

উল্লেখ্য, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট ছয়জন প্রবাসী নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই ছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের মরদেহ দেশে এসে পৌঁছালে এলাকায় এই শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]