দেশবার্তা ডেস্ক

সারাদেশ

2026-07-02T18:28:45+00:00
2026-07-02T18:36:54+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
স্ত্রীর অধিকার ও সন্তানদের নিরাপত্তা চান নোয়াখালীর শিউলী
যৌতুক না পেয়ে নির্যাতনের অভিযোগ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:২৮ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ৬:৩৬ পিএম
বাবার সামনেই অনিককে গুরুতর জখম করে তার ফুপা
নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌরাস্তার বাসিন্দা শামসুরনাহার শিউলি অভিযোগ করেছেন,  তার স্বামী আইদুল হক জামাল দুই দশক আগে বিয়ের পর থেকেই  স্ত্রীর ওপর অত্যাচার করে আসছেন। কোন প্রকার ভরণপোষণ দিচ্ছেন না। সামান্য কারণেই তাকে শারীরিক মানসিক নির্যাতন করে আসছেন। বাবার বাড়ি থেকে যৌতুক আনতে চাপ সৃষ্টি করতেন।
এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে শিউলি  জানান, তার ও দুই সন্তানের জীবনধারণের কোন ব্যবস্থা না করেই জামাল বিদেশে চলে যান। প্রবাস থেকেও তিনি স্ত্রী ও দুই সন্তানের কোন খোঁজ খবর নেননি। দুই সন্তান অনু ও অনিককে নিয়ে এতগুলো বছর তিনি বহুকষ্টে জীবনযাপন করে আসছেন।
চলতি বছরের ৭ জুন স্বামী আইদুল হক জামাল দেশে ফিরে আসেন। 
শিউলি বলেন, স্বামীর দেশে ফেরার খবর পেয়ে ৮ জুন তিনি দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতে যান।  সেদিন তাকে না পেয়ে পরদিন আবার যান সন্তানদের নিয়ে। কিন্তু স্বামী জামাল স্ত্রী ও সন্তানদের অস্বীকার করেন। এক পর্যায়ে শিউলি, অনু ও অনিককে একটি ঘরে আটকে রাখেন।
ভুক্তভোগী এই নারী জানান, ধরে আটকে রেখে জামালের সামনেই জামালের ভগ্নিপতি ও অন্যরা শিউলির ছোট ছেলে আবদুর রহিম অনিককে বেদম মারপিট করে। অনিক গুরুতর আহত হয়। 
স্ত্রীর অধিকার এবং সন্তানদের নিরাপত্তার জন্য শামসুরনাহার শিউলি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। 
দেশবার্তা/এসবি


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]