সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

2026-07-03T21:35:03+00:00
2026-07-03T21:35:03+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
তিন দিনের আল্টিমেটাম
সাতক্ষীরায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:৩৫ পিএম 
সাতক্ষীরা পৌরসভার গড়েরকান্দা ও ইটাগাছা পূর্বপাড়া এলাকায় কথিত মাদক ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা তিন দিনের মধ্যে মাদক ব্যবসা বন্ধ না হলে অভিযুক্তদের এলাকা ছাড়ার এবং অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর গড়েরকান্দা-ইটাগাছা সম্মিলিত জামে মসজিদ কমিটির নেতৃত্বে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, গড়েরকান্দা এলাকার আনজুয়ারা এবং ইটাগাছা পূর্বপাড়া এলাকার মাহফুজা খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বলেন, অতীতে একাধিকবার সতর্ক করা হলেও অভিযুক্তরা মাদক ব্যবসা বন্ধ করেননি। বরং এর কারণে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পেয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

বিক্ষোভ চলাকালে জামিরুল নামে এক ব্যক্তি মাদক কিনতে সেখানে এলে উপস্থিত জনতা তাকে মারধর করে এলাকা থেকে বের করে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ সময় উপস্থিত এলাকাবাসীর সামনে আনজুয়ারা ও মাহফুজা খাতুন তিন দিনের মধ্যে মাদক ব্যবসা বন্ধ এবং এলাকা ছাড়ার অঙ্গীকার করেন বলে দাবি করেন বিক্ষোভকারীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে মাদকবিরোধী অবস্থান থেকে এলাকাবাসী মসজিদ কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছেন। তিন দিনের মধ্যে মাদক ব্যবসা বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, মৎস্যজীবী দলের নেতা রাজু, ব্যবসায়ী শহিদুল ইসলাম, অহিদুজ্জামান, জামায়াত নেতা আফসার আলী, মাহফিজুল ইসলাম, গড়েরকান্দা মৃত্যু ফান্ডের সভাপতি বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]