শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

সারাদেশ

2026-07-03T21:38:03+00:00
2026-07-03T21:38:03+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শাওনকে গ্রামবাসীর সংবর্ধনা
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:৩৮ পিএম 
মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের কৃতি সন্তান শাহরিয়ার জামান শাওন ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় তাকে গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির হলরুমে সর্বস্তরের গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির সভাপতি ও অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মিয়া আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য দেন নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুন্সি মোখলেছুর রহমান, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নির্মল কুমার সাহা, হাট দ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সংগঠনের সহ-সভাপতি কাজী সাখাওয়াত হোসেন, শ্রীপুর সরকারি কলেজ-টিকাবিলার অধ্যক্ষ জালাল উদ্দীন চৌধুরী, যুক্তরাষ্ট্রপ্রবাসী এনামুল বশির, সব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমির, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, পল্লী মঙ্গল সমিতির প্রচার সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন তারেক, সহকারী প্রধান শিক্ষক আকতার হোসেন এবং কাজী টুটুল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জি. কে. আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল। এ সময় শাওনের বাবা মনিরুজ্জামান মোহন ও মা ফাহিমা বেগম উপস্থিত ছিলেন।

এর আগে গ্রামবাসীর পক্ষ থেকে রবিউল ইসলামের নেতৃত্বে মাগুরা জেলার প্রবেশপথ ওয়াপদা মোড় থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শাওনকে নিজ গ্রামে নিয়ে আসা হয়। পরে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, শাহরিয়ার জামান শাওন এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তা, বিবিএস শিক্ষা ক্যাডার এবং বিসিএস সমবায় ক্যাডারেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]