হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

2026-07-03T21:50:49+00:00
2026-07-03T21:50:49+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মায়ের শখ পূরণ করতে প্রবাসী ছেলে মাকে নিয়ে হেলিকপ্টারে চড়ে গ্রামে অবতরণ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:৫০ পিএম 
মায়ের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতে পোল্যান্ড থেকে দেশে ফিরেই হেলিকপ্টারে করে নিজ গ্রামে গেলেন কুমিল্লার তিতাস উপজেলার নন্দিরচর গ্রামের সন্তান ও পোল্যান্ড প্রবাসী ব্যবসায়ী ওয়াসিম আকরাম মুন্সি। ব্যতিক্রমী এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা যায়, কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নন্দিরচর গ্রামের বাসিন্দা ওয়াসিম আকরাম মুন্সি প্রায় ২০ বছর ধরে পোল্যান্ডে বসবাস করছেন।

এই সময়ে কয়েকবার ছুটিতে দেশে এলেও এবার তিনি মায়ের বহুদিনের একটি শখ পূরণ করতে ভিন্ন আয়োজন করেন।
দেশে পৌঁছে ঢাকা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে মাকে সঙ্গে নিয়ে নিজ গ্রামে আসেন তিনি।

হেলিকপ্টারটি গ্রামের নির্ধারিত স্থানে অবতরণ করলে স্থানীয় শত শত মানুষ তাদের একনজর দেখতে ভিড় করেন। মায়ের মুখে আনন্দের হাসি আর সন্তানের প্রতি ভালোবাসার এই ব্যতিক্রমী প্রকাশ উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।

স্থানীয়রা জানান, মায়ের প্রতি ওয়াসিমের এমন শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ বর্তমান প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তারা বলেন, সম্পদের চেয়ে মা–বাবার প্রতি সম্মান ও ভালোবাসাই সবচেয়ে বড় বিষয়, আর ওয়াসিম সেই মূল্যবোধেরই পরিচয় দিয়েছেন।

ওয়াসিম আকরাম মুন্সি পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং পোল্যান্ডের একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। সেখানে তাঁর ‘মুন্সি কাবাব’ নামে পরিচিত প্রায় ১০টি রেস্টুরেন্ট শাখা রয়েছে। তাঁর অপর তিন ভাইও পোল্যান্ডে বসবাস করেন।

এ বিষয়ে ওয়াসিম আকরাম মুন্সি বলেন, মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল একদিন হেলিকপ্টারে চড়বেন। আল্লাহর রহমতে সেই ইচ্ছা পূরণ করতে পেরে আমি খুবই আনন্দিত। মা–বাবার হাসিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

ওয়াসিমের এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসিত হচ্ছে। অনেকেই এটিকে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ও সম্মানের এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]