দেশবার্তা ডেস্ক

বিশ্ব

2026-07-04T00:55:59+00:00
2026-07-04T15:37:15+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
চীনা যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে ভারত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:৫৫ এএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ৩:৩৭ পিএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
চীনের কাছ থেকে বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান ক্রয়ের প্রক্রিয়া এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

শুক্রবার (৩ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন।

এ মক সাংবাদিক সম্ভাব্য যুদ্ধবিমান কেনা সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের সব পরিস্থিতির ওপর কড়া নজর রাখি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি।

এরআগে তাকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ভারতের উন্নয়ন সহায়তা একটি পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের ওপর ভিত্তি করে পরিচালিত হয় এবং এটি নিয়মিত পর্যালোচনাও করা হয়।

তিনি বলেন, তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের অবস্থান ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিস্তা ইস্যু নিয়ে আমাদের সামগ্রিক পদক্ষেপে আমরা এই সংশ্লিষ্ট সব ধরণের ঘটনাপ্রবাহ বা পরিস্থিতি বিবেচনায় রাখব।

উল্লেখ্য, গত সপ্তাহে চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় এবং এটি যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে।

ভারত এ বিষয়টিকে নিজেদের স্বার্থ বিরোধী হিসেবে দেখছে। কিন্তু চীনের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তাদের যে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে সেটি তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে নয়।

দেশবার্তা/এসবি



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]