বিশ্ব

2026-07-04T12:01:13+00:00
2026-07-04T12:01:13+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,৬৪৫, আহত ১২,৬৬৬
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১২:০১ পিএম 
দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। সহায়তা দেয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ১১৭টি পরিবারকে। এই দুর্যোগে ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৮৯টি স্থাপনা সম্পূর্ণ ভেঙে পড়েছে।

ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৬৬ জনে। স্থানীয় সময় শুক্রবার দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। সহায়তা দেয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ৮৬ হাজার ১১৭টি পরিবারকে। এই দুর্যোগে ৮৮৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৮৯টি স্থাপনা সম্পূর্ণ ভেঙে পড়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ভূমিকম্প-কবলিত এলাকায় ৩ হাজার ৩০০ জনেরও বেশি আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি ভেনিজুয়েলার রাজধানী কারাকাস ত্রাণ ও উদ্ধারকাজের জন্য প্রায় ৩০ হাজার কর্মী নিয়োজিত করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার এ দেশটিতে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ইয়্যারাকুই রাজ্যের ইউমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি একই রাজ্যের সান ফেলিপে থেকে প্রায় ২৪ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হেনেছিল।

এদিকে ভূমিকম্পের পর আন্তর্জাতিক সহায়তাও জোরদার হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ১৪টি সদস্য দেশের উদ্ধারকারী দল ও জরুরি সহায়তা সমন্বয় করছে। এছাড়া মেক্সিকো উদ্ধারকারী দল পাঠিয়েছে এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও জরুরি আশ্রয় সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]