কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-07-04T19:38:39+00:00
2026-07-04T19:38:39+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কিশোরগঞ্জে ব্যবহারোপযোগী করা হচ্ছে মজে যাওয়া পুকুর-জলাশয়
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:৩৮ পিএম 
কিশোরগঞ্জে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া সরকারি পুকুরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে সংস্কারের মাধ্যমে ব্যবহারোপযোগী করার উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ পৌরসভা। এর অংশ হিসেবে শনিবার (৪ জুলাই) সকালে শহরের নগুয়া এলাকার একটি সরকারি পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে।

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে পরিষ্কার না করায় পুকুরটি ময়লা-আবর্জনা, কচুরিপানা ও পলিতে ভরে যায়। কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মীর তত্ত্বাবধানে পুকুরটি পরিষ্কার করা হচ্ছে।

এ কাজে পৌরসভার অর্ধশতাধিক শ্রমিক অংশ নিয়েছেন। তারা পুকুর থেকে কচুরিপানা, ময়লা-আবর্জনা ও পলি অপসারণ করে জলাশয়টি পুনরায় ব্যবহারোপযোগী করে তুলতে কাজ করছেন।

শনিবার দুপুরে পুকুরটির পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। তিনি কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী (সিভিল) মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী ফারুক আহমেদসহ জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, সরকারি জলাশয় সংরক্ষণ শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়, বরং পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি সংরক্ষণ এবং জনস্বার্থ নিশ্চিত করার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জেলার সরকারি পুকুর ও জলাশয়গুলো দখলমুক্ত, দূষণমুক্ত এবং ব্যবহারোপযোগী রাখতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, এ উদ্যোগের অংশ হিসেবে কিশোরগঞ্জ পৌরসভা পৌর এলাকার সরকারি ও বেসরকারি পুকুরগুলো পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্ন করছে। সম্প্রতি শহরের খরমপট্টি এলাকার একটি সরকারি পুকুরও পরিষ্কার করা হয়েছে। একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]