দেশবার্তা ডেস্ক

বিশ্ব

2025-06-21T15:28:15+00:00
2025-07-03T11:14:14+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
ইরানি কুদস ফোর্সের কমান্ডার নিহত
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৩:২৮ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৫ ১১:১৪ এএম
ইরানি কুদস ফোর্সের ‘প্যালেস্টানিয়ান কর্পস’–এর কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সূত্র আল–জাজিরার

শনিবার সকালে চালানো হামলায় কোম শহরে একটি আবাসিক ভবনে ইজাদি নিহত হয়েছেন বলে জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। 

কমান্ডার ইজাদিকে হত্যার কথা নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই ব্যক্তি ৭ অক্টোবরের ‘হত্যাযজ্ঞের আগে হামাসকে অর্থ ও অস্ত্রের’ জোগান দিয়েছিলেন।

ইসরায়েল কাৎজ আরও বলেন, ‘ইজাদিকে হত্যা ইসরায়েলের গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য বড় অর্জন। হত্যার শিকার ও জিম্মি হওয়া ব্যক্তিদের জন্য এটি সুবিচার। ইসরায়েলের লম্বা হাত তার সব শত্রুর কাছে পৌঁছাবে।’

এর আগে আল–জাজিরা জানায়, তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দক্ষিণের কোম শহরের আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় ১৬ বছর বয়সের এক কিশোর নিহত হয়েছে। তবে প্রাথমিকভাবে এটা নিশ্চিত হওয়া যায়নি যে, এই দুজন একই হামলায়, নাকি পৃথক হামলায় নিহত হয়েছেন।



সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]