ফেনী প্রতিনিধি

সারাদেশ

2026-07-05T14:06:06+00:00
2026-07-05T14:06:06+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মুহুরী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:০৬ পিএম 
ফেনীর মুহুরী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) সকাল ৭টার দিকে ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় নদীতে মরদেহ ভেসে যাওয়ার সময় স্থানীয়রা পুলিশে খবর দেয়। এর আগে শনিবার দুপুরে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের জঙ্গলঘোনা গ্রামে মুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই যুবক। 
 
জানা গেছে, কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার অলিপুর গ্রামের আলী মিয়ার ছেলে সাকিব (২৭) ফেনীর পরশুরামে নানার বাড়িতে বেড়াতে যান। শনিবার দুপুরে নানার বাড়ির পাশে মুহুরী নদীতে খালা মায়া আক্তারের সঙ্গে গোসল করতে নামেন। স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি। 

নিহতের নানা সুরুজ মিয়া বলেন, তাৎক্ষণিক পানিতে নেমে খোঁজা খুঁজি করে না পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯- এ ফোন করলে দুপুর দুইটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে চট্রগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ডেকে আনেন। সকালে ফুলগাজী থেকে উদ্ধারকৃত মরদেহটি শাকিবের বলে সনাক্ত করেন তিনি।

পরশুরাম থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, সাঁতার না জানার কারণে তিনি স্রোতে ভেসে গেছেন। কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]