পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

2026-07-05T14:32:03+00:00
2026-07-05T14:32:03+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
পিরোজপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচি শুরু
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:৩২ পিএম 
ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পিরোজপুরে মাসব্যাপী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে জেলা পরিষদের উদ্যোগে এবং পিরোজপুর পৌরসভার সহযোগিতায় শহরের পালপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জনপ্রতিনিধি, স্কাউট সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবার সচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার ওপর গুরুত্বারোপ করেন।

পরে তিনি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে নিজ হাতে একটি ড্রেন পরিষ্কার করেন।

আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]