লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

2026-07-05T14:50:48+00:00
2026-07-05T14:50:48+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শালিশদারকে গুলি করার অভিযোগ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:৫০ পিএম 
লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের শালিশ শেষে শালিশদার নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে আশিক (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে।

শনিবার (৪ জুলাই) রাতে চন্দ্রগঞ্জ উপজেলার ৭ নম্বর বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদউল্লাহ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিজ ছেলের বিরুদ্ধে অভিযোগ করে বাবা ইসমাইল হোসেন ফারুক বলেন, “আমার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য বাড়িতে আমার চাচা নজরুল ইসলামসহ দুজনকে ডেকে শালিশ বসাই। শালিশ চলাকালে বাকবিতণ্ডা হলে আমার স্ত্রী আমার ছেলে আশিককে ডেকে আনেন। একপর্যায়ে তর্কবিতর্কের মধ্যে আশিক আমার চাচাকে গুলি করে।”

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শামিম মোহাম্মদ আফজাল বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তাকে এক্স-রে করার পরামর্শ দিয়েছি এবং উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে রেফার করেছি। এক্স-রে রিপোর্ট পাওয়ার পর শরীরে গুলি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।”

জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]