কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

2026-07-06T14:50:46+00:00
2026-07-06T14:50:46+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে ধরলার ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:৫০ পিএম 
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে ধরলা  নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে। নদীভাঙনের শিকার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চর রক্ষায় রোববার (৫ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-২ আসনের এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ। এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাবেক আমির আব্দুল মতিন ফারুকী, এনসিপি জেলা সদস্য সচিব মাসুম মিয়া, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী-১ ময়দুল ইসলাম র‌নি সহ এনসিপির অনান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, ধরলা নদীর ভাঙনে প্রতিবছর বহু মানুষ ঘরবাড়ি ও আবাদি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হন। নদীভাঙন প্রতিরোধে  গৃহীত বিভিন্ন প্রকল্পের অংশ হিসেবে জিও ব্যাগ ফেলা হচ্ছে, যা ভাঙন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, অবহেলিত এ অঞ্চলের মানুষের জানমাল ও সম্পদ রক্ষা এবল নদীভাঙন মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]