হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

2026-07-06T15:24:47+00:00
2026-07-06T15:24:47+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে ঋণ ও গাছের চারা বিতরণ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:২৪ পিএম 
কুমিল্লার হোমনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, গাছের চারা, ঋণের চেক ও পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিকুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন খান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, সমবায়ী মহিউদ্দিন লিটন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিআরডিবির বিভিন্ন প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্য, স্থানীয় চারজন মুক্তিযোদ্ধা ও একজন পোষ্য, একজন উদ্যোক্তা এবং ১৪ জন সমবায়ীর মাঝে মোট ৯ লাখ ৫৭ হাজার টাকার কৃষিঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া উপকারভোগীদের মাঝে গাছের চারা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]