ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

2026-07-06T18:29:35+00:00
2026-07-06T18:29:35+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ময়মনসিংহ সিটি করপোরেশনের ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:২৯ পিএম 
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) মসিকের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রশাসক রুকনুজ্জামান রোকন বলেন, এবারের বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। তবে নগরীর নতুন সম্প্রসারিত এলাকায় উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করে কর নির্ধারণ করা হবে। এর আগে কোনো খাতে নতুন কর আরোপ করা হবে না।

অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, বিভিন্ন বিভাগের প্রধান এবং সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক এবং বিপুলসংখ্যক নাগরিক অনুষ্ঠানে অংশ নেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]