পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

2026-07-06T20:05:38+00:00
2026-07-06T20:05:38+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দুই দফা দাবিতে পিরোজপুরের শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের ধর্মঘট
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:০৫ পিএম 
দুই দফা দাবিতে পিরোজপুরসহ দেশের সব শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন বাংলাদেশ ডাক বিভাগের আওতাধীন শাখা ডাকঘরের কর্মচারীরা। 

সোমবার (৬ জুলাই) থেকে শুরু হওয়া এ কর্মসূচির ফলে জেলার বিভিন্ন শাখা ডাকঘরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ধর্মঘটকারীরা জানান, সারাদেশে বাংলাদেশ ডাক বিভাগের আওতায় প্রায় ৮ হাজার ৫০০টি শাখা ডাকঘরে ২৩ হাজার ২১ জন কর্মচারী কর্মরত রয়েছেন। তাদের প্রধান দাবি হলো বর্তমান সম্মানী-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান।

কর্মচারীদের অভিযোগ, সরকারি ডাকঘরের কর্মচারীদের মতো একই ধরনের দায়িত্ব পালন করলেও তারা দীর্ঘদিন ধরে অতি স্বল্প সম্মানী-ভাতা পাচ্ছেন। বিভিন্ন সময়ে দাবি আদায়ে আন্দোলন ও স্মারকলিপি দেওয়া হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্বল্প আয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক পিরোজপুরের এক শাখা ডাকঘরের পোস্টমাস্টার বলেন, “আমরা এক্সট্রা ডিপার্টমেন্টাল এজেন্ট (ইডিএ) হিসেবে দায়িত্ব পালন করলেও সরকারি ডাকঘরের প্রায় সব ধরনের কাজই করে থাকি। অথচ আমাদের সম্মানী-ভাতা ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশের বেতনের চেয়েও কম। তাই আমাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।”

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের নেতারা জানান, দুই দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]