শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

2026-07-07T14:40:52+00:00
2026-07-07T14:40:52+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
শ্রীপুরে আবারও সেই পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের বাধা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২:৪০ পিএম 
গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড’ কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কতজন শ্রমিক অসুস্থ হয়েছেন, সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।

এদিকে ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে কারখানার সামনে বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। ছবি ও ভিডিও ধারণের সময় এক গণমাধ্যমকর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

কারখানার শ্রমিকদের দাবি, একটি ফ্লোরে কাজ করার সময় হঠাৎই একে একে শ্রমিকেরা বমি, মাথা ঘোরা ও শারীরিক অসুস্থতা অনুভব করতে শুরু করেন। একপর্যায়ে অনেকেই মেঝেতে পড়ে যান। এই ঘটনার পর পুরো কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেসমিন আক্তার নামে এক শ্রমিক বলেন, কিছুদিন আগে একই ফ্লোরে ছুটি না পেয়ে অসুস্থ অবস্থায় কাজ করতে গিয়ে লিজা বেগম নামে এক শ্রমিক মারা যান। এবারও ওই ফ্লোরেই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তবে এর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

মনিরা নামে আরেক শ্রমিক জানান, অসুস্থ শ্রমিকদের মধ্যে বমি, মাথা ঘোরা ও দুর্বলতার মতো উপসর্গ দেখা দিয়েছে। মূলত একটি ফ্লোরের প্রায় সব শ্রমিকই একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন।

স্থানীয় আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসাইন বলেন, তাঁদের হাসপাতালে অর্ধশতাধিক শ্রমিক ভর্তি হয়েছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ভর্তি হওয়া বেশিরভাগ শ্রমিকের মধ্যেই বমি ও মাথা ঘোরার উপসর্গ রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া বলেন, বিষয়টি জানার পর অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার মূল কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]