বরগুনা প্রতিনিধি

সারাদেশ

2026-07-08T14:24:05+00:00
2026-07-08T14:24:05+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বরগুনায় দীর্ঘ ২৩ ঘণ্টা পর মিলল পল্লী গ্রাহকদের বিদ্যুৎ
সাবস্টেশনে বিস্ফোরণ-অগ্নিকান্ড
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:২৪ পিএম 
বরগুনায় পল্লী বিদ্যুতের একটি গ্রিড সাবস্টেশনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘ ২৩ ঘণ্টা সময় ধরে মেরামতের পর সাবস্টেশনটির বিদ্যুৎ সঞ্চালন চালু করা হয়েছে। এ ঘটনায় প্রায় ২৪ ঘণ্টা পর বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা ফিরে পেয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা নামক এলাকার গ্রিড সাবস্টেশনে হঠাৎ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় প্রায় ২৫ বছর আগে পল্লী বিদ্যুতের একটি গ্রিড সাবস্টেশন স্থাপন করা হয়। ওই স্টেশনটির মাধ্যমেই বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাহকদের পল্লী বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণের নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু সোমবার (৬ জুলাই) রাতে হঠাৎ করে ওই গ্রিড সব স্টেশনটিতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সঙ্গে ওই স্টেশনটিতে আগুনেরও সূত্রপাত হয়। তবে আগুনের স্থায়িত্ব মাত্র ১ থেকে ২ মিনিট হলেও স্টেশনের ভিতরে থাকা বিভিন্ন ফিডার, তারের সংযোগ পুড়ে যাওয়াসহ কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে ওই একটি স্টেশন থেকে বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের বিদ্যুৎ সঞ্চালন ও নিয়ন্ত্রণ বন্ধ হয়ে যাওয়ায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

পরবর্তীতে ঘটনার পরপরই স্থানীয় পল্লী বিদ্যুতের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি সাবস্টেশনটির মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন চলু করতে গত সোমবার রাত থেকেই তারা কাজ শুরু করেন। পাশাপাশি গ্রাহকদের দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করতে পটুয়াখালী থেকে পুড়ে যাওয়া যন্ত্রাংশ নিয়ে আসা হয়। এরপর মঙ্গলবার দীর্ঘ ২৩ ঘণ্টা ধরে সবস্টেশনটির সকল ফিডার ও সংযোগ তারসহ বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামতের পর রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সঞ্চালন চালু করতে সক্ষম হয় পল্লী বিদ্যুৎ বিভাগ। এতে প্রায় ২৪ ঘণ্টা পর বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা ফিরে পেয়েছেন।

এবিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান বলেন- দুর্ঘটনার পর থেকেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আমরা কাজ শুরু করি। দীর্ঘ সময় পার হলেও সাবস্টেশনটির বিদ্যুৎ সঞ্চালন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে সকল এলাকায় একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু না করতে পারলেও পর্যায়ক্রমে সকল এলাকায় চালু করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]