খুলনা প্রতিনিধি

সারাদেশ

2026-07-08T19:37:55+00:00
2026-07-08T19:37:55+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
প্রফেসর এম এইচ খানের ইন্তেকালে কেকেবিএইউর গভীর শোক
বুয়েট ও আউস্টের সাবেক উপাচার্য
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৭:৩৭ পিএম 
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আউস্ট) প্রতিষ্ঠাতা উপাচার্য, খানবাহাদুর আহ্ছানউল্লা স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সাবেক সহ-সভাপতি ও প্যাট্রন প্রফেসর ড. এম. এইচ. খানের ইন্তেকালে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় (কেকেবিএইউ) পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

গত সোমবার (৭ জুলাই) দিবাগত রাত ৩টা ৪৮ মিনিটে ঢাকার শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রহমান, বোর্ডের সদস্যবৃন্দ—প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমদ, ড. মোহাম্মদ খলিলুল্লাহ, ড. এস এম খলিলুর রহমান, ড. এম এ জলিল, ড. মোহাম্মদ আব্দুল মজিদ, ড. এম এহসানুর রহমান ও মো. আবদুস সামাদ ফারুক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনিসুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মহান আল্লাহর কাছে তাঁর ক্ষমা ও জান্নাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় আরও বলা হয়, প্রফেসর ড. এম. এইচ. খান ছিলেন একজন আদর্শস্থানীয় শিক্ষক ও খ্যাতিমান গবেষক। দেশে প্রকৌশল শিক্ষা, গবেষণা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]