হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

2026-07-09T13:57:33+00:00
2026-07-09T13:57:33+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
হবিগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি
খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপরে
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:৫৭ পিএম 
গত দুই দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। সুতাং, করাঙ্গি, সোনাইসহ জেলার অন্যান্য নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নদীতীরবর্তী এলাকা ও হাওরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, উজান ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার (৮ জুলাই) দুপুরের পর থেকে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে শুরু করে।

তিনি বলেন, চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে বিকেল ৬টায় খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে আজমিরীগঞ্জ পয়েন্টে কালনী-কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীগুলোর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

এ ছাড়া করাঙ্গি, সুতাং ও সোনাইসহ জেলার সব নদ-নদীতেই পানি বাড়ছে বলে জানান তিনি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, “এখনও পর্যন্ত আমরা বন্যার কোনো পূর্বাভাস পাইনি। তবে বন্যার পূর্বাভাস পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।”

জানা গেছে, কয়েক দিন ধরে জেলায় তীব্র গরম অনুভূত হচ্ছিল। হঠাৎ মঙ্গলবার থেকে ভারী বর্ষণ শুরু হয়। মঙ্গলবার ও বুধবার দিনভর টানা বৃষ্টির ফলে জেলার সব নদ-নদীর পানির স্তর বাড়তে থাকে। বুধবার দুপুরের পর খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলে নদীতীরবর্তী এলাকা ও হাওরাঞ্চলের মানুষের মধ্যে বন্যা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]